মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় যৌথ বাহিনীর তল্লাশি অভিযানে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
সন্দেহভাজনভাকে আটকের পরে রনি নামের যুবকের বাসা হতে ২ টি ককটেল, ককটেল তৈরীর সরঞ্জামাদি ও কিছু হিরোইন উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নে মুন্সীকান্দি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। যার কারনে মোল্লাকান্দি এলাকায় টহল অভিযান পরিচালনা করে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে রাত ১টার দিকে সন্দেহভাজন রনি'কে আটক করে সেনাবাহিনী। পরে তার বাসা হতে ২ টি ককটেল ও ককটেল তৈরীর সরঞ্জামাদিসহ কিছু হিরোইন উদ্ধার করা হয়।
সেনাবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি সহ তার গ্রুপের অন্যান্য সদস্যরা নির্বাচনকে সহিংসতামূলক করার জন্য তাদের ককটেল তৈরীর কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। যার প্রেক্ষিতে সেনাবাহিনী বিশেষ অপারেশন পরিচালনার মাধ্যমে উদ্ধার করতে সক্ষম হয়েছে। সেনাবাহিনীর নাশকতাকারীদের বিরুদ্ধে এরকম অপারেশন অব্যাহত থাকবে।
সেনাবাহিনী আরো জানিয়েছে উদ্ধারকৃত সামগ্রী আইনীয় প্রক্রিয়ার জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, মামলা রুজু করে দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
এফপি/জেএস