Dhaka, Monday | 16 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 February 2026 | English
তারেক রহমানের আসন শূন্য ঘোষণা
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
শিরোনাম:

দেশ ছাড়ছেন বিসিবি সভাপতি আমিনুল

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৯ পিএম  (ভিজিটর : ১৯)

জরুরি কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। দেশ ছাড়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে জানিয়েছেন তিনি। বিসিবির একাধিক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আমিনুল এর মধ্যেই দেশ ছেড়েছেন নাকি কখন ছাড়বেন, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।

একজন অবশ্য আজ রাতে আমিনুল দেশ ছাড়বেন বলে তথ্য পাওয়ার দাবি করেছেন।

বার্তায় বিসিবি সভাপতি পরিচালকদের নিজ নিজ কমিটির কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি জানান, বিদেশে থাকলেও অনলাইনে সক্রিয় থাকবেন এবং চাইলে তাঁর সহযোগিতা পাওয়া যাবে।

পরিচালকদের উদ্দেশে পাঠানো বার্তায় পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বুলবুল জানিয়েছেন, ‘ইনশাল্লাহ, আমি শিগগিরই ফিরবো।’

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝