Dhaka, Saturday | 14 February 2026
         
English Edition
   
Epaper | Saturday | 14 February 2026 | English
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
শিরোনাম:

জীবনে প্রথম ভোট দিলাম: তামিম ইকবাল

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৯ পিএম  (ভিজিটর : ৩০)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চট্টগ্রাম-৯ আসনে ভোট দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দেন তিনি।

এর আগে সেনাবাহিনীর প্রটোকলে ভোটকেন্দ্রে আসেন তিনি। ভোট দিয়ে একই প্রটোকলে চলে যান।

ভোট দিয়ে তামিম ইকবাল বলেন, ভোট সুষ্ঠু, উৎসবমূখর পরিশেষে অনুষ্ঠিত হচ্ছে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। জীবনে প্রথম ভোট দিতে পেরে ভালো লাগছে।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের ওই কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রের তিনটি বুথে সকাল ১০টা পর্যন্ত ৪৩৫টি ভোট পড়ে। কেন্দ্রটিতে মোট ভোটার প্রায় ২ হাজার ৮৬২ জন।

প্রিসাইডিং অফিসার কেবিএম মোস্তফা জামান জানান, একজন ভোটার ভোট দিতে গড়ে দেড় থেকে দুই মিনিট সময় নিচ্ছেন। বয়স্ক ভোটারদের ক্ষেত্রে কিছুটা বেশি সময় লাগছে। তিনি বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

চট্টগ্রামে সকাল থেকে ভোটকেন্দ্রের পরিবেশ ছিল শান্ত ও সুশৃঙ্খল। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী-পুরুষের দীর্ঘ লাইন দেখা যায়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝