Dhaka, Saturday | 14 February 2026
         
English Edition
   
Epaper | Saturday | 14 February 2026 | English
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
শিরোনাম:

পাকিস্তানের ভারত ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে, যা জানা গেল

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২২ পিএম  (ভিজিটর : ১৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট রীতিমতো নাড়িয়েই দিয়েছে আইসিসিকে। টুর্নামেন্টের সবচেয়ে দামি ম্যাচ মাঠে না গড়ালে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে বেশ ক্ষতির মুখেই পড়তে হবে। সে কারণেই আইসিসি পাকিস্তানকে রাজি করাতে চেয়েছে শেষ মুহূর্তে এসে। 

গতকাল লাহোরে আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসে, সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও ছিলেন। কারণ বাংলাদেশকে বাদ দেওয়ার পরই যে জল এতদূর গড়িয়েছে!

ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর ফলে এবারের বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। এই পরিস্থিতিতে পাকিস্তানও ভারত ম্যাচ বয়কট করে বসে। আসছে ১৫ ফেব্রুয়ারির ওই ম্যাচ যদি আদতেই মাঠে না গড়ায়, সেক্ষেত্রে ৬১৫০ কোটি টাকার ক্ষতি হবে আইসিসির। 

মূলত এই ক্ষতির হাত থেকে রক্ষা পেতেই ম্যাচটা আয়োজনে মরিয়া হয়ে আছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সে উদ্দেশে গতকাল রবিবার বিকালে লাহোরে পিসিবি ও বিসিবিকে সঙ্গে নিয়ে আলোচনায় বসে আইসিসি। 

সূত্র অনুযায়ী, এই আলোচনা চলে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে। তিন পক্ষই সমঝোতায় পৌঁছাতে আন্তরিক চেষ্টা করেছে। সেখানে বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩টি সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে আইসিসি। আর তাতেই বরফ গলার ইঙ্গিত মিলছে। 

ভারত ম্যাচ নিয়ে মহসিন নাকভি আপাতত ইতিবাচক অবস্থানে আছেন। তবে সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছ থেকে। নাকভি আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার সঙ্গে দেখা করবেন। সূত্রগুলো জোর দিয়ে বলেছে, এই ম্যাচের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাক প্রধানমন্ত্রী। তার সবুজ সংকেত এলেই মূলত বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝