Dhaka, Monday | 16 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 February 2026 | English
তারেক রহমানের আসন শূন্য ঘোষণা
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ
শিরোনাম:

লৌহজংয়ে পালকিতে চড়ে ভোটকেন্দ্রে শতবর্ষী চাঁন বানু

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৬ পিএম  (ভিজিটর : ৮)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে জেলার লৌহজংয়ে পালকিতে চড়ে ভোট দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ১০৩ বছর বয়সী নারী চাঁন বানু।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার হলদিয়া ইউনিয়র্নে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন এই নারী।

স্থানীয়রা জানিয়েছেন, হাঁটতে অক্ষম চাঁন বানু ভোট দেওয়ার ইচ্ছার কথা পরিবারকে জানান। পরে পরিবারের সদস্যরা পালকি সাজিয়ে তাকে ভোট কেন্দ্রে নিয়ে আসেন। তিনি শিমুলিয়া গ্রামের রহমান শেখের স্ত্রী। তার এক ছেলে এক সময় হলদিয়া ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের মেম্বার ছিলেন। তাই ছেলের জনপ্রতিনিধির দায়িত্ব ও সামাজিকভাবে সচেতন পরিবারের সদস্য হওয়ার কারণেই এই বয়সেও ভোটের প্রতি তার এই গভীর টান বলে মনে করছেন স্থানীয়রা।

শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মিজানুর রহমান খান বলেন, ওই নারী প্যারালাইসিস রোগী ছিলেন। হাটাচলা ফেরা করতে পারতেন না। তাই পরিবারের লোকজন ভোট দিতে পালকিতে করে কেন্দ্রে নিয়ে আসেন তাকে। ভোট দেওয়ার সময় তাকে আমরা সহযোগিতা করেছি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝