Dhaka, Tuesday | 17 February 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 February 2026 | English
তারেক রহমানের আসন শূন্য ঘোষণা
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
শিরোনাম:

নীলফামারী-১ আসনে ভোটারদের দীর্ঘ লাইন

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৩ পিএম  (ভিজিটর : ৭)

নীলফামারী-১ আসনে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে ভোট গ্রহন চলছে। বৃহস্পতিবার সকাল থেকে ভোট শুরুর পর থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদেরও দীর্ঘ লাইন রয়েছে। ডোমার ইউিনিয়ন পরিষদ ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো।

হাইস্কুলে প্রথম ভোট দিতে আসা ভোটাররা বলেন, এবার আমরা প্রথম ভোট দিয়েছি। আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি অনেক খুশি। ঝামেলামুক্তভাবে ভোট দিতে পেরেছি। মিথুন রায় নামের এক ভোটার বলেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে ভোট দিতে পেরেছি।

পাগলা বাজারে চিকনমাটি ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা।

উক্ত কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জিয়াউর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে। দুপুর পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে বলেও তিনি জানিয়েছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝