Dhaka, Tuesday | 17 February 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 February 2026 | English
তারেক রহমানের আসন শূন্য ঘোষণা
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
শিরোনাম:

পুলিশ ভাবমূর্তি পুনরুদ্ধারের বড় সুযোগ: কেএমপি কমিশনার

প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম  (ভিজিটর : ৪১)

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা বলেছেন, অতীতে বিতর্কিত নির্বাচন নিয়ে পুলিশের যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছিল, আসন্ন নির্বাচন সেটি পুনরুদ্ধারের একটি বড় সুযোগ। কোনো রকম চাপ, হুমকি বা রক্তচক্ষুর কাছে নতিস্বীকার না করে সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন।

জরুরি প্রয়োজনে মাঠে থেকে সরাসরি সহায়তার আশ্বাস ও প্রদান করেন। খুলনা মহানগররের প্রতিদ্বন্দী প্রর্থিদের মধ্যে যে সহযোগিতার মনোভাব রয়েছে তা কাজে লাগিয়ে সাধারণ মানুষের জন্য একটি উৎসবমুখর, নিরাপদ ভোটদানের পরিবেশ নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।
 
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর এক ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। দেশের প্রায় ১৮ কোটি মানুষের দৃষ্টি একসাথে এখন ভোটের দিকে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে রেলস্টেশন ও মহাসড়কে যে বিপুল জনস্রোত দেখা যাচ্ছে, তা স্পষ্টভাবে প্রমাণ করে, মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে কতটা আগ্রহী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে নগরীর বয়রাস্থ কেএমপি পুলিশ লাইন্স মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রিফিং প্যারেড এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, ঈদের সময় যেমন মানুষ ঘরে ফেরে, ঠিক তেমনি এবারের নির্বাচনের পূর্বে লক্ষ লক্ষ মানুষ নিজ নিজ বাড়ি ফিরছে ভোট দেওয়ার জন্য। এটি মানুষের আস্থার প্রতিফলন যে, নির্বিঘ্নভাবে ভোট দিতে পারবে। জনগণের এই আস্থা ধরে রাখাই আমাদের প্রধান দায়িত্ব। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা সক্রিয়ভাবে মাঠে থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে কঠোর নজরদারি নিশ্চিত করা হবে।

এসময় কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝