Dhaka, Monday | 16 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 February 2026 | English
তারেক রহমানের আসন শূন্য ঘোষণা
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ
শিরোনাম:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েত্র বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮জন

প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৫ পিএম  (ভিজিটর : ৭০)

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ভোরে যাত্রীবাহী বাস ও ফলবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত ৮জন আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে ৫টার দিকে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পদ্মা সেতুর উদ্দেশ্যে যাওয়ার পথে একটি ফলবাহী ট্রাককে পেছন থেকে আসা যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। এছাড়া বাসে থাকা আরও পাঁচ থেকে ছয়জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ এটিএম মাহমুদুর হক বিকাল সাড়ে ৫ টার দিকে  বলেন, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসাড়া হাইওয়ে পুলিশের সহায়তায় উল্টে যাওয়া ট্রাক সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে বাস ও ট্রাকটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝