Dhaka, Tuesday | 17 February 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 February 2026 | English
তারেক রহমানের আসন শূন্য ঘোষণা
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
শিরোনাম:

বেকারত্ব দূরীকরণে বন্ধ শিল্প কারখানা চালুর উদ্যোগ

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩০ পিএম  (ভিজিটর : ১১৬)

নির্বাচিত হলে খুলনা- ৩ আসনের প্রধান সমস্যা বন্ধ শিল্প কল-কারখানা চালুর মাধ্যমে বেকার সমস্যা দূর করা হবে প্রধান কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সংসদের ছাত্র বিষয়ক সম্পাদক ও  খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদ প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
 
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর বৈকালি মোড়ে মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতা কালে এ কথা বলেন। তিনি আরো বলেন এ অঞ্চলের হতদরিদ্র বেকার শ্রমিকদের চিকিৎসার জন্য ভালো হাসপাতাল নেই , দলবদ্ধতা সমস্যা সহ সকল সমস্যা পর্যায়ক্রমে তিনি সমাধান করবেন। ১২ ফেব্রুয়ারি সকাল থেকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। খুলনা মহানগর বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম, খালিশপুর থানা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মোর্শেদ কামাল, সাধারণ সম্পাদক বিশ্বাস হাবিবুর রহমান সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন।

বৈকালি মোড় থেকে বর্ণাঢ্য  মিছিল শুরু হয়ে দৌলতপুর মহাসিন স্কুল মোড়ে যেয়ে শেষ হয়।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝