Dhaka, Monday | 16 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 February 2026 | English
তারেক রহমানের আসন শূন্য ঘোষণা
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ
শিরোনাম:

মুন্সীগঞ্জে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৭ পিএম  (ভিজিটর : ৮৯)

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় কাঁচামালবাহী একটি পিকআপের চালক ও সহকারী নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালক সুজন (৩৭) যশোরের কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং নিহত সহকারী ইছারুল খুলনার ডুমুরিয়া এলাকার জীবনের ছেলে। ইছারুল বর্তমানে যশোরে বসবাস করতেন।

শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যশোর থেকে কাঁচামাল নিয়ে পিকআপটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে নিমতলা আন্ডারপাসের ওপর পৌঁছালে ঢাকামুখী অজ্ঞাত একটি গাড়ি পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক সুজন মারা যান। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ইছারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘাতক গাড়িটি পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত পিকআপ এবং নিহতদের মরদেহ হাসাঁড়া হাইওয়ে থানায় পুলিশের হেফাজতে রয়েছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝