Dhaka, Wednesday | 6 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 6 May 2026 | English
ঈদ যাত্রা সহজ করতে যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
শাপলা চত্বরের ঘটনায় ৫৮ জন নিহত হওয়ার তথ্য ট্রাইব্যুনালে
নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ
শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ
শিরোনাম:

আধুনিক জনপদের স্বপ্ন: পীরগাছা-কাউনিয়ায় জাপা প্রার্থীর ইশতেহার

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৮ পিএম  (ভিজিটর : ১৫০)

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনকে একটি উন্নত, আধুনিক ও জনকল্যাণমুখী এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবু নাসের শাহ মাহবুবুর রহমান।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর পীরগাছা উপজেলার দেউতি বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এই ইশতেহার জনসমক্ষে তুলে ধরেন। ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এলাকার সামগ্রিক পরিবর্তনের রূপরেখা ঘোষণা করেন। পীরগাছা ও কাউনিয়ার নদীভাঙন কবলিত মানুষের দুঃখ লাঘবে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং টেকসই দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি ছাড়াও ইশতেহারে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে গতি আনার ওপর গুরুত্বারোপ করা হয়।

ইশতেহারের প্রধান প্রধান বিষয়গুলো হলো শিক্ষা ও স্বাস্থ্য: আধুনিক শিক্ষা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। কর্মসংস্থান: শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূর এবং যুবসমাজকে দক্ষ জনসম্পদে রূপান্তর। নারীর ক্ষমতায়ন: নারীর নিরাপত্তা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিতে বিশেষ উদ্যোগ। সুশাসন: প্রশাসন ও পুলিশকে জনবান্ধব করা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। মাদক ও অপরাধ: মাদকমুক্ত সমাজ গঠন এবং সুন্দর পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি।

ইশতেহারে আরও উল্লেখ করা হয়, ভূমিহীনদের মাঝে খাসজমি বণ্টন, ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার এবং মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে জাতীয় পার্টি নিরলস কাজ করে যাবে।

উপজেলার পারুল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই নির্বাচনী জনসভায় রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের জাপা মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী আবু নাসের শাহ মাহবুবুর রহমান তার বক্তব্যে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পীরগাছা উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা সহ-সভাপতি আমিনুল ইসলাম রঞ্জু, যুব সংহতির উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, “জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। ঘোষিত এই ইশতেহার বাস্তবায়ন হলে রংপুর-৪ আসন একটি আধুনিক মডেলে উপজেলায় পরিণত হবে।” এদিকে লাঙল প্রতীকের এই ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে দুই উপজেলার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। স্থানীয় সাধারণ ভোটাররা প্রত্যাশা করছেন, এই প্রতিশ্রুতি গুলো বাস্তবায়িত হলে অবহেলিত পীরগাছা-কাউনিয়া অঞ্চলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝