গাজীপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেন, টঙ্গী তথা গাজীপুরকে মাদক মুক্ত করতে খেলাধুলার কোন বিকল্প নেই। নির্বাচনে বিজয়ী হয়ে প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার ব্যবস্থা করা হবে। মাঠ সংকট নিরসনে কার্যকরি ব্যবস্থা গ্রহন করা হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে টঙ্গীর সিটি কর্পোরেশন স্কুল মাঠে পোশাক শ্রমিক প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, গাজীপুর একটি শিল্প অধ্যুষিত জেলা হওয়ায় এখানে শ্রমজীবী মানুষের সংখ্যা বেশী। তাই সঠিক সময়ে শ্রমিকদের ন্যায পাওনা পরিশোধ করতে হবে। আমরা শ্রমিকদের বেতন ভাতার আন্দোলন আর দেখতে চাই না।
এ সময় উপস্থিত ছিলেন, গার্মেন্টস ব্যবসায়ী ফারুক হোসেন, জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুর রউফ বাবুল, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হোসেন রাজু, যুগ্ন আহবায়ক ফারহাজ বিন প্রবাল, মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহ্বায়ক শেখ সুমন, সদস্য সচিব আজিজুর রহমান টিপুসহ ফুটবল ম্যাচ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ।
এর আগে গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন পোষাক কারখানার শ্রমিকদের নিয়ে গাজীপুর একাদশ ও টঙ্গী একাদশ গঠন করেন একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে ৫-৩ ব্যবধানে গাজীপুর একাদশকে হাড়িয়ে টঙ্গী একাদশ বিজয়ী হয়। পরে বিজয়ী দল ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন এম মঞ্জুরুল করিম রনি।
এফপি/জেএস