শেরপুর-১ আসনের বিএনপির ঘাটি হিসেবে পরিচিত পাকুড়িয়া ইউনিয়নের শেখহাটি মোড়ে অবস্থিত বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে বিএনপি প্রার্থী প্রিয়াঙ্কার পক্ষে এক ঘরোয়া কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি, মো. শওকত হোসেন।
(৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কর্মী সমাবেশে ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশ নেয়। উক্ত আলোচনা সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের সর্বোচ্চ উপস্থিতি ও সমর্থন আদায়ের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাঠপর্যায়ে ভোট কেন্দ্রের উপস্থিতি বাড়ানো ও প্রার্থীর পক্ষে জয় নিশ্চিত করার লক্ষে নেতা-কর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
আলোচনার ভিত্তিতে পরবর্তী প্রচারণা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে প্রার্থীর পক্ষে সর্বোচ্চ ভোট আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি, মো. শওকত হোসেন ও শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, দেলুয়ার হোসেন ক্রিসেন্ট এর নেতৃত্বে ৬ নং পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতারা এবং ইউনিয়নের বিভিন্ন সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিতে নেতা-কর্মীরা প্রার্থীর পক্ষে ভোটের সমর্থন আরও বাড়ানোর জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট আদায়ের প্রতিশ্রুতি দেন। এতে আশা প্রকাশ করা হয়, পাকুড়িয়া ইউনিয়নে প্রার্থীর ধানের শীষ ভোট সর্বোচ্চ বৃদ্ধি পাবে।
এফপি/জেএস