Dhaka, Saturday | 20 June 2026
         
English Edition
   
Epaper | Saturday | 20 June 2026 | English
৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল
ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী
জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন: মঈন খান
আবারো বাড়ল সোনার দাম
শিরোনাম:

আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই- এস এম জিলানী

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৭ পিএম  (ভিজিটর : ৪৪)

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, আমি আপনাদের কাছে কোন রাজনৈতিক দলের নেতা বা এমপি হয়ে থাকতে চাই না। আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই।

আপনারা আমাকে একটি বারের মতো ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আমি নির্বাচিত হতে পারলে আপনাদেরকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়ন করবো।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের উত্তর হাজরাবাড়ী দুর্গা মন্দির চত্ত্বরে স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠকে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তা হলে এ এলাকাকে শান্তি-সম্প্রীতির আবাসভূমিতে পরিনত করবো। খেলাধুলার প্রসার ঘটিয়ে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো।

উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে এস এম জিলানী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি গৃহিনীকে ফ্যামিলী কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকার নিত্যপণ্য ক্রয় করতে পারবে। এ ছাড়া কৃষকদেরকে কৃর্ষি কার্ড দেওয়া হবে। কৃষকরা এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে সার, বীজসহ নানা সুযোগ সুবিধা পাবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেশের প্রতিটি পরিবারের সদস্যদেরকে দেওয়া হবে স্বাস্থ্য কার্ড।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদ, নজরুল ইসলাম মহিন, এডভোকেট ইলিয়াছ হায়দার, অনিমেষ গাইনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

এফপি/জেএস


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝