Dhaka, Friday | 6 February 2026
         
English Edition
   
Epaper | Friday | 6 February 2026 | English
স্বর্ণের সঙ্গে রুপার দামেও পরিবর্তন, ভরি কত?
চলছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য
শিরোনাম:

উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৫ পিএম  (ভিজিটর : ২)

কক্সবাজারের উখিয়ার টেকনিক্যাল কলেজ রোড এলাকায় যৌথবাহিনী অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ, মদ ভর্তি ড্রাম এবং দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে।

রাতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত হলো উখিয়ার রাজাপালং ইউনিয়নের টেকনিক্যাল কলেজ সংলগ্ন বাসিন্দা সেলিম মিস্ত্রির ছেলে আব্দু রহিম ওরফে লাদেন।

স্থানীয় ও যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী উখিয়া টেকনিক্যাল কলেজ রোডের মোড়ে অবস্থিত সেলিম মিস্ত্রির দোকান ও বসতঘরে অভিযান চালায়। 

অভিযানের খবর পেয়ে মূল অভিযুক্ত সেলিম মিস্ত্রি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে তার ছোট ছেলে আব্দু রহিম লাদেনকে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে দোকান ও বসতঘর তল্লাশি করে বাংলা মদ ও মদ ভর্তি একাধিক ড্রাম উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেফতারকৃত যুবকের কাছ থেকে একটি দা ও একটি ছুরি জব্দ করা হয়। 

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদক ও অস্ত্রগুলো আইনবিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা রুজ করা হয়। রয়েছে। এদিকে পলাতক আসামি সেলিম মিস্ত্রিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে যৌথবাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, এলাকায় মাদক ও অবৈধ কার্যক্রম দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আহমদ সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা।

এফপি/জেএস


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝