Dhaka, Friday | 6 February 2026
         
English Edition
   
Epaper | Friday | 6 February 2026 | English
স্বর্ণের সঙ্গে রুপার দামেও পরিবর্তন, ভরি কত?
চলছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য
শিরোনাম:

সমাজ গঠনে শ্রমিক ও মায়েদের ভূমিকা অনন্য: শিমুল বিশ্বাস

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম  (ভিজিটর : ১১)

সমাজ ও রাষ্ট্র গঠনে শ্রমজীবী মানুষ এবং মায়েদের অবদান অপরিসীম উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, শ্রমিকের ঘাম ও মায়েদের ত্যাগেই দেশের অগ্রযাত্রা এগিয়ে চলে। তাদের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করা গেলে উন্নয়নের ধারা আরও গতিশীল হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পাবনা বাস টার্মিনাল এলাকায় পাবনা জেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রচারসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী-পুরুষ শ্রমজীবী মানুষের ব্যাপক অংশগ্রহণে সভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

পাবনা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর। সভায় শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ অংশ নেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝