Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

তানোরে ধানের শীষের গণজাগরণ: রাজশাহী-১ বিজয়ের পথে

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম  (ভিজিটর : ৪৪)

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা রাত পর্যন্ত তানোর উপজেলার বাঁধাইড় ইউনিয়নের বিভিন্ন এলাকা ও উপজেলার অন্যান্য স্থানে এ গণসংযোগ পরিচালনা করা হয়। গণসংযোগে অংশ নেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম, জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, কৃষক দল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার টিটু, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মোসাদেকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, কৃষিবিদ মামুনুর রশীদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার জন্য সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান।

গণসংযোগ শেষে বিকেলে বাঁধাইড় ইউনিয়নের নারায়ণনপুর স্কুল প্রাঙ্গণে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক সামরিক সচিব ও ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিকল্প নেই। জনগণের প্রত্যক্ষ সমর্থন নিয়েই বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতে চান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বিপুল সংখ্যক সাধারণ ভোটার সভায় অংশগ্রহণ করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝