Dhaka, Friday | 24 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 April 2026 | English
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের
রেকর্ড গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
সেঞ্চুরি করলেন নাজমুল
ভাড়া পুনর্নির্ধারণের আগেই ট্রাক ভাড়া বেড়েছে ১০-১৫ হাজার টাকা
শিরোনাম:

বিরামপুরে তারেক রহমানের সফর, জনসভাস্থল পরিদর্শনে ডা. জাহিদ হোসেন

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৮ পিএম  (ভিজিটর : ৭৭)

আগামী (৭ ফেব্রুয়ারি) শনিবার দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে পুরো দিনাজপুর-৬ আসন জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীদের মাঝে চলছে সাজসজ্জা ও ব্যাপক প্রস্তুতির ধুম। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতার আগমনে দিনাজপুর-৬ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উজ্জীবিত এবং উদ্দীপ্ত।

এরইমধ্যে বিরামপুর সরকারি কলেজ মাঠে সম্ভাব্য জনসভাস্থল পরিদর্শন করেন দিনাজপুর-৬ আসনের ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

পরিদর্শনকালে তিনি মাঠের অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ স্থাপন, শব্দ ব্যবস্থা এবং ব্যাপক জনসমাগম নিশ্চিত করার বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন। তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন যেন সবকিছু সুসংগঠিত ও শৃঙ্খলার মধ্যে সম্পন্ন হয়।

ডা. জাহিদ হোসেন জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৭ ফেব্রুয়ারি (শনিবার) দুপুর ২টায় বিরামপুর সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই সভা দিনাজপুর-৬ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। এসময় তার সফর সঙ্গী ছিলেন দিনাজপুর-৫ আসনের ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার কামরুজ্জামান।

নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা এ জে এম সাহাবুদ্দিন সুজন বলেন, “আমাদের প্রিয় নেতা, তারেক রহমান আসছেন। এজন্য আমরা ডা. জাহিদ হোসেনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। তাঁর নেতৃত্বে এই সফর সফল করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি।”

বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, “দীর্ঘদিনের অপেক্ষার পর প্রিয় নেতার আগমনে আমরা অত্যন্ত উজ্জীবিত। সবাই মিলে তাকে যথাযথ সম্মান ও উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রহর গুনছি।”

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝