Dhaka, Friday | 6 February 2026
         
English Edition
   
Epaper | Friday | 6 February 2026 | English
স্বর্ণের সঙ্গে রুপার দামেও পরিবর্তন, ভরি কত?
চলছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য
শিরোনাম:

পাকিস্তানি কিপারের এ কেমন কাণ্ড?

প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৫ পিএম  (ভিজিটর : ৩২)

বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-অস্ট্রেলিয়া। সেই সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে ইতোমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ–আয়োজক দেশ শ্রীলঙ্কাতে পৌঁছে গেছে পাকিস্তান। তবে এমন সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ছড়িয়ে পড়েছে সদ্য শেষ হওয়া এই সিরিজে ভুল করে কুপার কনোলিকে আউট দেওয়ার ভিডিও। এ নিয়ে চলছে তুমুল বিতর্ক।

ঘটনা সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের। লাহোরে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচে গত পরশু অস্ট্রেলিয়ার অলরাউন্ডার কুপার কনোলিকে ভুলভাবে স্টাম্পড আউট ঘোষণা করা হয়।

রোববার গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার রান তাড়ার সময় ১৪তম ওভারে এই ঘটনা ঘটে। স্পিনার মোহাম্মদ নেওয়াজের বল খেলতে এগিয়ে যান কনোলি। ব্যাটে–বলে হয়নি। উইকেটকিপার খাজা নাফে দ্রুত বেলস ফেলে দেন এবং আম্পায়ার কনোলিকে আউট দেন।

নাফে যে হাত দিয়ে স্টাম্প ভেঙেছেন, সেই হাতে বল ছিল না। অর্থাৎ নিয়ম অনুযায়ী এটি বৈধ স্টাম্পিং ছিল না। কিন্তু আম্পায়ার ও ধারাভাষ্যকাররা কেউই বিষয়টি খেয়াল করেননি। সেই ম্যাচে ফিল্ড আম্পায়ার ছিলেন পাকিস্তানের নাসির হুসেইন ও রশিদ রিয়াজ। টিভি আম্পায়ার ছিলেন পাকিস্তানের তারিক রাশিদ।

উইকেটকিপার খাজা নাফে নিজেও স্বীকার করেননি যে স্টাম্পিংটি নিয়ম অনুযায়ী বৈধ ছিল না। ফলে কুপার কনোলিকে বাধ্য হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। কাল এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছেলেদের টি- টুয়েন্টি খেলার নিয়মের ধারা ২৯.২.১ অনুযায়ী, ‘কোনো ফিল্ডার যদি হাত বা বাহু দিয়ে উইকেট ভাঙেন, তাহলে সেই হাত বা বাহুতে অবশ্যই বল থাকতে হবে। বল হাতে থাকলেই শুধু বেলস পুরোপুরি স্টাম্প থেকে সরে গেলে বা স্টাম্প উঠে গেলে সেটিকে বৈধভাবে উইকেট ভাঙা বলা হয়।’ খুব একটা প্রভাব পড়েনি। কনোলি যখন আউট হন, তখন অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৮২। দলটির লক্ষ্য ছিল ২০৮ রান। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ৯৬ রানে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝