Dhaka, Monday | 4 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 4 May 2026 | English
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের র্মৃত্যু
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
কৃষকের স্বপ্ন এখন পানির নিচে
ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
শিরোনাম:

গানম্যান চেয়ে রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থীর আবেদন

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০০ পিএম  (ভিজিটর : ৩৭)

রাঙামাটি ২৯৯ আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা রিটার্নিং কর্মকর্তার কাছে গানম্যান চেয়ে আবেদন করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই আবেদন করেন। 

আবেদন শেষে পহেল চাকমা সাংবাদিকদের বলেন, আমি রিটার্নিং কর্মকবর্তার কার্যালয়ে এসে উনাকে না পেয়ে সহকারী কমিশনার মৈত্রী রায়ের কাছে আমার আবেদন জমা দিয়েছি।  

তিনি আরো বলেন, যতই দিন যাচ্ছে পরিস্থিতি ততই ঘোলাটে হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত আমি তেমন কোন হুমকির সম্মুখীন না হলেও, পাহাড়ের অনেক গ্রামে গিয়ে আমাকে ভোট না দেয়ার জন্য বলে দেয়া হচ্ছে। তাই আমি মনে করছি, যেকোন মুহুর্তে আমার উপর হামলা হতে পারে। তাই সময় থাকতেই আমি আমার নিরাপত্তা নিশ্চিতের জন্য গানম্যানের আবেদন করেছি। পুলিশ সুপারের সাথে কথা বলে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমাকে জানিয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝