Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

কলাপাড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:৫৯ পিএম  (ভিজিটর : ৩৭)

পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে ওমর ফারুক ওরফে বায়জিদ (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটা দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের ভাড়াটিয়া বাসার ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত বায়জিদ ওই ইউনিয়নের রজপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বায়জিদ রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। প্রায় এক বছর আগে একই ইউনিয়নের ইটাবাড়িয়া গ্রামের নাহিদা আক্তারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের বিয়ে হয়। এক সপ্তাহ আগে স্ত্রী নাহিদা নিখোঁজ হয় এবং সে থানায় সাধারন ডায়েরী করেন। দুপুরের দিকে শুধুমাত্র বায়জিদ ও তার মা ঘরে ছিলো। এসময় সে তার মায়ের অগোচরে নিজের কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে অন্যের সঙ্গে পালিয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে অভিমান করে বায়জিদ আত্মহত্যা করেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝