Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
শিরোনাম:

গৌরনদীর ক্যাথলিক চার্চে ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত

প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৫:৫৫ পিএম  (ভিজিটর : ১০২)

বরিশালের গৌরনদী উপজেলার একটি ক্যাথলিক চার্চ পরিদর্শন করেছেন ইতালির ভ্যাটিকান সিটি-এর রাষ্ট্রদূত ও বিশপ কেভিন র‌্যান্ডাল।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে রাষ্ট্রদূত চার্চে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যানের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন এবং গৌরনদী ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার বরুণ গোমেজ। পরিদর্শনকালে রাষ্ট্রদূত চার্চের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি চার্চের ইতিহাস সম্পর্কে অবহিত হন এবং ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি সামাজিক সেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় তিনি স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

চার্চের প্রধান পুরোহিত ফাদার লিটন গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের একটি সুদৃঢ় ঐতিহ্য রয়েছে। একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিনিধি ও রাষ্ট্রদূতের এই সফর সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও জোরদার করবে ।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশপ ইমানুয়েল রোজারিও, মেজর জেনারেল (অব.) জন রোজারিও, গৌরনদী ক্যাথলিক চার্চের প্যারিশ কাউন্সিলের সদস্য এবং বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের নির্বাহী পরিচালক ফ্রান্সিস বেপারী।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝