Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
শিরোনাম:

নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর প্রচারে আ.লীগ নেতা

প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:০২ পিএম  (ভিজিটর : ৪২)

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ সিদ্দিুকুল আলমের নির্বাচনী প্রচারে সন্ত্রাসবিরোধী মামলার আসামী আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনকে নেতৃত্ব দিতে দেখা গেছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে জাপা প্রার্থী মোঃ সিদ্দিকুল আলমের ফেসবুক পেজের একটি ভিডিওতে ফারুক হোসেনকে নির্বাচনী প্রচারে দেখা গেছে।

ভিডিওটিতে দেখা যায়, জাপা প্রার্থী হেটে হেটে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। সেখানে সামনের কাতারে সন্ত্রাসবিরোধী মামলার আসামী, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন ওই প্রার্থীর সাথে হাটছেন এবং জনগণকে হাত তুলে ভোট চাচ্ছেন। ফারুক হোসেন উপজেলা আওয়ামী লীগের সদস্য, ইউপি আওয়ামী লীগ সভাপতি ও কিশোরগঞ্জ থানার সন্ত্রাসী মামলার ৩৮ নং আসামী।

উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুর রশিদ শাহ্ বলেন, আমরা প্রথম থেকেই লক্ষ্য করছি জাপা প্রার্থীর নির্বাচনী প্রচার প্রচারণায় আওয়ামী লীগ নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। একটি ভিডিওতে নিতাই ইউপির চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও সন্ত্রাসবিরোধী মামলার আসামী ফারুককে জাপা প্রার্থীর নির্বাচনী প্রচারে প্রকাশ্যে দেখা গেছে যা খুবেই উদ্বেকজনক।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। সন্ত্রাসবিরোধী মামলার আসামী নির্বাচনী প্রচারণায় থাকলে তার কপালে তো সে সন্ত্রাসবিরোধী মামলার আসামী সেটি লেখা নেই। তথ্য দিন আমরা তথ্য উপাত্ত'র ভিত্তিতে গ্রেফতার করবো।
   
উল্লেখ্য যে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি মাননীয় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে রাষ্ট্র বিরোধী ঘড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগে গত ৪ জুন ২০২৫ তারিখ কিশোরগঞ্জ থানায় ৪৪ জনের নাম উল্লেখ্য করে আরও অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের হয়। সে মামলার ৩৮ নম্বর আসামী ফারুক হোসেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝