Dhaka, Saturday | 25 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 April 2026 | English
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস
‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ আজ
শিরোনাম:

১৭ বছর পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে অন্তবর্তীকালীন সরকার: আইন উপদেষ্টা

প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:০৫ পিএম  (ভিজিটর : ৫০)

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, 'মানুষের মধ্যে ভোট দেয়ার আকাঙ্ক্ষা আছে। দীর্ঘ ১৭ বছর পর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে অন্তবর্তীকালীন সরকার। এটি অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য বদ্ধপরিকর।'

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, 'জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ প্রস্তুত আছে। বাংলাদেশ স্বাধীন হবার পর গুরুত্বপূর্ণ নির্বাচন এটি। এই নির্বাচনে দু'টি বৈশিষ্ট্য আছে। পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে। প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। গণভোটও হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন সুশক্ত হোক। অনেক বেশি দৃঢ়তর হোক, এজন্য 'হ্যাঁ' ভোট দেয়া জরুরি।'

এ সময় মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান, মাদারীপুরের জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো: এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আল নোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ অনেকে উপস্থিত ছিলেন।
 
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝