Dhaka, Tuesday | 2 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 2 June 2026 | English
তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, বিপর্যস্ত জনজীবন
রামিসা হত্যা মামলা: আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান
তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
শিরোনাম:

ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১:০৮ পিএম  (ভিজিটর : ৭৭)

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রানী সম্পদ গবেষণা কেন্দ্র সংলগ্ন এলাকায় শনিবার (২৪ জানুয়ারি) সকালে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। 

নিহতরা হলো ট্রাকের চালক রাশেদ শেখ (২৮) ও ট্রাকের হেলপার নবীন শেখ (২২) ও এরা দুজনই ফরিদপুর জেলার ধলার মোড় এলাকায় বাসিন্দা।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপি উদ্ধার অভিযান চালিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। এসময় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ফরিদপুরমুখী একটি বাস ও ভাঙ্গামুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও হেলপার মারা যায়। আহত হয় ১০ জন। তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝