Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দোয়া

প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৯:০৭ পিএম  (ভিজিটর : ৪৫)
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল।

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল।

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা, রাষ্ট্র গঠনে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর আজীবন সংগ্রামের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়। জাতির এই শ্রেষ্ঠ সন্তান দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে যে আত্মত্যাগের নজির স্থাপন করেছেন, তা চিরদিন বাঙালি জাতির হৃদয়ে অম্লান হয়ে থাকবে।

সোমবার (১৯ জানুয়ারি) বাদ আছর চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, তাঁর আত্মত্যাগ ও আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান, চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের প্রার্থী আবু সুফিয়ান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া ভোলা, এম এ আজিজ, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহিন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী (রাসেল), শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, বিএনপি নেতা এস কে খোদা তোতন।

এছাড়াও মহানগর বিএনপির সদস্য ইস্কান্দার মির্জা, জাহাঙ্গীর আলম দুলাল, মো. খোরশেদুল আলম, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, ইকবাল চৌধুরী, এম এ হাশেম, জাফর আহমদ, আবুল ফয়েজ, জয়নাল আবেদীন জিয়া, নুরু উদ্দিন হোসেন নুরু, মশিউর রহমান স্বপন, মোশারফ হোসেন ডিপটি, এ কে খান, মো: আবু মুসা, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ইউছুপ, ওলামা দলের জয়নাল আবেদীন, জাসাসের আবু মুসা বাবলু, তাঁতি দলের সেকিম হাফিজ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝