Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:

বরগুনায় কৃষকের পাশে ব্র্যাক: ধান ও সূর্যমুখী বীজ বিতরণ

প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:৪৯ পিএম  (ভিজিটর : ৫০)

বরগুনায় প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্মসূচির উদ্যোগে ধান ও সূর্যমুখী বীজ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে বরগুনা সদর এলাকার ব্র্যাক অফিসে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ১১০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি করে ধান বীজ এবং ৮০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি করে সূর্যমুখী বীজ প্রদান করা হয়। সব মিলিয়ে মোট ১৯০ জন প্রান্তিক কৃষকের হাতে বীজ তুলে দেওয়া হয়।

ব্র্যাক অফিস সূত্রে জানা যায়, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকদের চিহ্নিত করে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে জেলার এক হাজার কৃষকের মাঝে ধান বীজ এবং ৬০০ জন কৃষকের মাঝে সূর্যমুখী বীজ বিতরণ সম্পন্ন করা হয়েছে।

বীজ পাওয়া কৃষকরা বলেন, এই বীজ আমাদের জন্য সময়োপযোগী সহায়তা। উন্নত মানের বীজ পেয়ে চাষাবাদে নতুন করে আগ্রহ পাচ্ছি। এমন উদ্যোগ আমাদের উৎপাদন বাড়াতে ও আর্থিকভাবে লাভবান হতে সহায়তা করবে।

অনুষ্ঠানে আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং ব্র্যাক জেলা কো-আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) ও কো-অর্ডিনেটর মারুফ পারবেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সিফাত বিন সাদেক।

এছাড়াও উপস্থিত ছিলেন, মো. রুবেল বিশ্বাস, এলাকা ব্যবস্থাপক (দাবি), শাখা ব্যবস্থাপক (দাবি ও বিসিইউপি), স্থানীয় সাংবাদিকসহ সংশ্লিষ্টরা।

সভাপতির বক্তব্যে আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মাহমুদুল হাসান বলেন, প্রান্তিক কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। তাদের পাশে দাঁড়ানো মানে টেকসই কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করা। ব্র্যাক শুধু বীজ বিতরণেই সীমাবদ্ধ নয়, কৃষকদের সক্ষমতা বাড়াতে নিয়মিত পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে, যাতে তারা স্বাবলম্বী হতে পারেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সিফাত বিন সাদিক বলেন, এই ধরনের উদ্যোগ প্রান্তিক কৃষকদের নতুন করে স্বপ্ন দেখাতে সাহায্য করে। উন্নত বীজের সঠিক ব্যবহার কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের আর্থিক অবস্থারও উন্নতি ঘটাবে। কৃষি ও কৃষকের উন্নয়নে ব্র্যাকের এই কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝