Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

চুয়াডাঙ্গার রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৮:৩৪ পিএম  (ভিজিটর : ১১৬)

চুয়াডাঙ্গায় রেল লাইন থেকে আসিফ (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

আসিফ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার নিলমনিগঞ্জ রেল স্টেশনের অদুরে রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, রেলওয়ে পুলিশ এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে নিলমনিগঞ্জ স্টেশনের কাছে থেকে আসিফ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।

তার গায়ে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে রাজশাহীগামী যেকোনো ট্রেনের ধাক্কায় সে মারা গেছে। তবে, ঠিক কি কারণে সে মারা গেছে সে বিষয়ে রেলওয়ে পুলিশকে সাথে নিয়ে বিষয়টি তদন্ত চলছে।

এছাড়া মরদেহের ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে মামলা একটি করেছে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝