তীব্র শীতের মধ্যে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১১ জানুয়ারি) সকালে শহরের শহিদ মিনার এলাকায় প্রায় ৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাসিবুল হাসান ডিও।
এসময় তিনি বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রকৃত শীতার্তদের মাঝে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
কম্বল পেয়ে শীতার্ত মানুষজন জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
এফপি/অ