Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:

শীতের রাতে উসসাসে’র কম্বলে পেল স্বস্তি অসহায়রা

প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম  (ভিজিটর : ৮২)

বরগুনায় তীব্র শীতের দাপটে রাত নামলেই যখন শহরের রাস্তাঘাট হয়ে পড়ে আরও নীরব ও নির্জন, তখন খোলা আকাশের নিচে থাকা অসহায় মানুষ গুলোর দুর্ভোগ চরমে পৌঁছায়। সেই শীতার্ত পথচারী ও রাস্তায় জীবনযাপন করা মানুষদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ইউনাইটেড সোসাইটি ফর সোশ্যাল এইড অ্যান্ড সার্ভিস- (উসসাস)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উসসাসের স্বেচ্ছাসেবকেরা বরগুনা শহরের টাউনহল, পুরান থানা, মাছ বাজার, পৌর মার্কেট, বাজার রোড, পুরান লঞ্চঘাট, সিএনজি স্টেশন, লঞ্চ টার্মিনাল, বিআরটিসি, সার্কিট হাউস, কালীবাড়ি সহ বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে অসহায় পথচারী, রিকশা চালক, ভিক্ষুক, প্রতিবন্ধী, এতিম শিশু ও ফুটপাতে শুয়ে থাকা ঘরবাড়িহীন শীতার্ত মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দিয়ে মানবিকতার উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন "উসসাস'' এর সেচ্ছাসেবী সদস্যরা।

কম্বল বিতরণ কর্মসূচিতে উসসাসের প্রধান নির্বাহী অলিউল্লাহ্ ইমরান-এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সানবীর রুপল, নিউজ ২৪-এর রিপোর্টার সুমন সিকদার ও সাংবাদিক ও ব্লগার মোঃ শাওন। এছাড়াও উপস্থিত ছিলেন, পরিচালক (প্রশাসন) মোঃ জাফর হোসেন, গণমাধ্যমকর্মী রিপন মালী, সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক রুবেল হোসাইন এবং নিউজ ২৪-এর চিত্র সাংবাদিক মো. রুবেল।

কম্বল পেয়ে শীতার্ত মানুষগুলো আবেগাপ্লুত হয়ে বলেন, এই সহায়তা আমাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করেছে। এবং নতুন করে বাঁচার সাহস জুগিয়েছে।  

এ সময় অতিথিরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দয়ার বিষয় নয়, এটি সামাজিক দায়বদ্ধতারও প্রতিফলন। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক চর্চাকে আরও শক্তিশালী করে এবং অন্যদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করে।

উসসাসে'র প্রধান নির্বাহী অলিউল্লাহ্ ইমরান বলেন, শীতের রাতে রাস্তায় থাকা মানুষগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করাই আমাদের মূল উদ্দেশ্য। “উসসাস” সবসময় মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব। এবং এই কার্যক্রম আমাদের সাধ্য অনুযায়ী শুধু শহর নয় গ্রাম পর্যায়ে অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝