Dhaka, Wednesday | 29 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 April 2026 | English
রাজধানীতে সকাল থেকে বৃষ্টি
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
শিরোনাম:

কেশবপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৪:০১ পিএম  (ভিজিটর : ৪০)

যশোরের কেশবপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ‘মিলন স্টোর’ নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারসহ মোট ১০টি প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কেশবপুর পৌর শহরের বড়কাঁচা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে মিলন স্টোরে শিশুদের জন্য বিক্রিত লজেন্সসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ ও বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।

এ অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। অভিযানে আরও উপস্থিত ছিলেন যশোর কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র অফিসার কিশোর কুমার সাহা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম।

ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ভোক্তাদের স্বার্থবিরোধী কোনো কার্যক্রম সহ্য করা হবে না।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝