Dhaka, Wednesday | 29 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 April 2026 | English
রাজধানীতে সকাল থেকে বৃষ্টি
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
শিরোনাম:

মান্দায় লরিসহ তেল মজুতকালে ব্যবসায়ী আটক

প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১:২৮ পিএম  (ভিজিটর : ১৩)

নওগাঁর মান্দায় লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে মজুত করার সময় এরশাদ আলী (৪০) নামে এক অসাধু ব্যবসায়ী ও লরি চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক এরশাদ আলী উপজেলার চক বাবন গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি বর্তমানে বৈদ্যপুর বাজারের জনতা ব্যাংক ভবনে বসবাস করেন। অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তারা জানান, এই সিন্ডিকেটের সঙ্গে মঞ্জুরুল নামে অপর এক ব্যবসায়ী জড়িত রয়েছেন, তাকে গ্রেফতারে অভিযান চলছে। তবে আটক লরি চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে গভীর রাতে লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে গুদামজাত করা হচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মান্দা থানা পুলিশ। রাত দুইটার দিকে হাতেনাতে ব্যবসায়ী এরশাদ ও চালককে আটক করা হয়। এসময় তেলবাহী লরিটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গনি বলেন, “বুধবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই চক্রের পলাতক সদস্য মঞ্জুরুলকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।” জনস্বার্থে এই ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝