Dhaka, Wednesday | 29 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 April 2026 | English
রাজধানীতে সকাল থেকে বৃষ্টি
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
শিরোনাম:

মনিরামপুরে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৮:৩৯ পিএম আপডেট: ০৫.০১.২০২৬ ৮:৪২ পিএম  (ভিজিটর : ১০৩)

যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এ হত্যা কাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষারকান্তি বৈরাগীর ছেলে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে রানা প্রতাপ মনিরামপুরের কপালিয়া বাজারে অবস্থান করছিলেন। সন্ধ্যা আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। বাজারের জনাকীর্ণ স্থানে এমন দুর্ধর্ষ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়।

​খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।

হত্যাকাণ্ডের বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে ঠিক কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝