Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর নাম ঘোষণা
হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের
শিরোনাম:

ঝিনাইদহে ৪টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন

প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৮:৫৬ পিএম  (ভিজিটর : ৫০)

ঝিনাইদহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চারটি সংসদীয় আসনে মনোনয়ন যাচাইবাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে ২৭ জন প্রার্থীর মধ্যে ৪ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে মনোনয়ন যাচাইবাছাইয়ের কার্যক্রম। জেলার ৪টি সংসদীয় আসনে জমা পড়া মোট ২৭টি মনোনয়ন যাচাই শেষে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলম বিশ্বাসের প্রার্থীতা ঋণখেলাপীর কারনে বাতিল করা হয়।

এছাড়া ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর প্রার্থীতা ১শতাংশ ভোটারের ভোটার তালিকার সঠিক তথ্য না পাওয়ার কারনে বাতিল করা হয়েছে। বাতিলকৃত স্বতন্ত্র প্রার্থীরা হলেন ঝিনাইদহ-৪ আসনের ওবায়দুল হক রাসেল, মীর আমিনুল ইসলাম ও মুর্শিদা খাতুন। অবশ্য গত ১ জানুয়ারি বিএনপির সাবেক সাংসদ শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা খাতুন মনোনয়ন প্রত্যাহারের জন্য সহকারী রিটানিং অফিসার বরাবর আবেদন করেন।

যাচাই বাছাই শেষে ঝিনাইদহ-১ আসনে ৬জন, ঝিনাইদহ-২ আসনে ৬জন, ঝিনাইদহ-৩ আসনে ৫জন এবং ঝিনাইদহ-৪ আসনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় টিকে রয়েছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝