Dhaka, Wednesday | 5 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 5 August 2026 | English
শিরোনাম:

সাতকা‌নিয়ায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা

প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৩:০৮ পিএম  (ভিজিটর : ৮১)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নাজমুল মোস্তফা আমিনের সঙ্গে সাতকানিয়ায় অবস্থানরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে কেরানিহাটের সি ওয়ার্ল্ডে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন। এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নাজমুল মোস্তফা আমিন সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। এ সময় স্থানীয় সমস্যা, উন্নয়ন পরিকল্পনা, গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণসহ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।

এ সময় নাজমুল মোস্তফা আমিন বলেন, “গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই। জনগণের কণ্ঠস্বর তুলে ধরতে সাংবাদিকরা যে ভূমিকা রাখছেন, তা অমূল্য।”

সভায় উপস্থিত সাংবাদিকরা তাদের পেশাগত অভিজ্ঞতা, প্রত্যাশা এবং এলাকার বাস্তব চিত্র তুলে ধরেন। তারা অবাধ সাংবাদিকতা চর্চার পরিবেশ এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা ও সহযোগিতার মধ্য দিয়ে মতবিনিময় সভাটি একটি ফলপ্রসূ ও অর্থবহ পরিবেশে সম্পন্ন হয় বলে আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝