Dhaka, Thursday | 21 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 21 May 2026 | English
দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩১৮২ হজযাত্রী
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
শিরোনাম:

রাজৈরে পপির ৩০৬ তম শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৩ পিএম  (ভিজিটর : ৪৪০)

মাদারীপুরের রাজৈরে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের (পপি) ৩০৬ তম টেকেরহাট শাখার শুভ উদ্বোধন ও ঋণ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার টেকেরহাট-কদমবাড়ি সড়কের খালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ফিতা কেটে এই এনজিওর উদ্বোধন করা হয়। এসময় দোয়া মাহফিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ৫ জন গ্রাহকের মাঝে ৬ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পপির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুহুল আমিন, বিশেষ অতিথি ছিলেন, পূবালী ব্যাংক টেকেরহাট শাখার ম্যানেজার মোস্তাক খন্দকার, খালিয়া রাজারাম ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক সুরজীৎ কুমার নন্দী, খালিয়া ইউপি সদস্য মাহিত মোল্লা। এছাড়া পপির এরিয়া ম্যানেজার মো. ইদ্রিস আলী ও টেকেরহাট শাখার ম্যানেজার পবিত্র বড়াল উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন, ফরিদপুর রিজিউনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ নবী হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পপি প্রত্যন্ত অঞ্চলের আর্থিক ও সামাজিক উন্নয়নে ব্যপক ভূমিকা রেখে আসছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। সেই লক্ষেই উদ্বোধনের দিনেই ৫ জন গ্রাহকের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়। ঋণের টাকাগুলো পূবালী ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন গ্রাহকেরা। আমরা পপির সাফল্য কামনা করছি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝