Dhaka, Tuesday | 2 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 2 June 2026 | English
তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, বিপর্যস্ত জনজীবন
রামিসা হত্যা মামলা: আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান
তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
শিরোনাম:

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭ পিএম  (ভিজিটর : ৪৭)

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার মটুকপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাফওয়ান নামের চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর পিতার নাম রাকিব হাসান।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সাফওয়ান তার চাচাতো বোনদের সঙ্গে গ্রামের সড়কে হাঁটছিল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। আঘাতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্বজনরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। দ্রুত চিকিৎসার পাওয়ার আশায় তাকে ঢাকার আজগর আলী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফওয়ানকে মৃত ঘোষণা করেন।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে মটুকপুর মাদ্রাসা মাঠে সাফওয়ানের জানাজা শেষে আড়িয়ল কবরস্থানে দাফন করা হয়। নিহত শিশুর চাচা বাবু মোল্লা জানান, দুর্ঘটনার পর অটোচালক তাদের সঙ্গে টঙ্গীবাড়ী  হাসপাতাল পযর্ন্ত ছিলেন। তবে শিশুটির জীবন বাঁচানোর চেষ্টায় ব্যস্ত থাকায় তখন চালকের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়নি। তবে তার বাড়ি হাসাইল গ্রামে।

স্থানীয়দের অনেকে অভিযোগ করে বলেন, মটুকপুরের ওই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও প্রয়োজনের তুলনায় সরু। এখানে দুটি স্কুল ও দুটি মাদ্রাসা থাকায় প্রতিদিন অসংখ্য শিশু চলাচল করে। কিন্তু অটোরিকশাগুলো বেপরোয়াভাবে অতিরিক্ত গতিতে চলাচল করে, যা প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাব্লিউ বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ওই সড়কে যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা না হলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝