Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

চিলমারীতে সন্ত্রাসবিরোধী আইনে আ,লীগ নেতা আটক

প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ২:১৭ পিএম  (ভিজিটর : ৭২)

কুড়িগ্রামের চিলমারীতে সন্ত্রাসবিরোধী আইনে পরিচালিত বিশেষ অভিযানে রুহুল আমিন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে থানাহাট ইউনিয়নের পুটিমারী শাকখাওয়ার মোড় এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রুহুল আমিন থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি পুটিমারী এলাকার খলিলুর রহমানের ছেলে।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুহুল আমিনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বুধবার দুপুরে আদালতে পাটানো হয়েছে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝