মাদারীপুর জেলার কালকিনি পৌরসভা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ অক্টোবর) দুপুরে গোপালপুর এলাকার ঢাকা–বরিশাল মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করে কালকিনি থানা পুলিশ।
দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দায়িত্বে ছিলেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা জানান, “লিখন সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে,তার বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী মামলা রয়েছে, তাই তাঁকে আটক করা হয়েছে। অফিসিয়াল কার্যক্রম শেষ করে আদালতে পাঠানো হবে।”
এফপি/অ