Dhaka, Tuesday | 22 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 22 September 2026 | English
শিরোনাম:

খালেদা জিয়া ও তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ফ্রী মেডিকেল ক্যাম্প

প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৪ এএম আপডেট: ২৮.০৯.২০২৫ ৮:৫০ পিএম  (ভিজিটর : ১৫৪)

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল, কেন্দ্রীয় সংসদ এর উদ্যোগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে নেছারাবাদে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলার স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমী প্রাঙ্গনে এবং বিকাল তিনটায় সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঐ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এর সৌজন্যে ঐ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসময় ২ শতাধিক অসুস্থ সাধারণ মানুষকে ফ্রী চিকিৎসা ও ফ্রীতে ঔষধ দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ তৌহিদুল ইসলাম সদস্য সচিব পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দল, আশরাফুল আলম সেতু জেলা আহ্বায়ক কমিটি ১ নং সদস্য। স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ কাজি কামাল, সাংগঠনিক সম্পাদক হাফিজ সিকদার এবং নেছারাবাদ উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক তপু রায়হান, সদস্য সচিব মহাসিন মিয়া,  যুগ্ন আহবায়ক জসিম তালুকদার ,যুগ্ন আহবায়ক শাখাওয়াত হোসেন এবং  পৌর সেচ্ছাসেবক দলের  আহবায়ক আমিনুল ইসলাম মিজান, সদস্য সচিব মোহাম্মদ আল মামুন ভূঁইয়া, মোঃ মিরাজুল ইসলাম যুগ্না আহবায়ক, এবং রাকিব হোসেন লিমন সদস্য।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝