Dhaka, Friday | 24 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 April 2026 | English
হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ জনের
রেকর্ড গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
সেঞ্চুরি করলেন নাজমুল
ভাড়া পুনর্নির্ধারণের আগেই ট্রাক ভাড়া বেড়েছে ১০-১৫ হাজার টাকা
শিরোনাম:

টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৪ পিএম  (ভিজিটর : ১৩১)

টাঙ্গাইল সদর উপজেলায় বিএনপির স্থানীয় এক নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজার পশ্চিম লিওন বেকারিতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম লিলি আক্তার (৪২)। তিনি মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বেকারির মালিক এসএম আনিছুর রহমান ওরফে উত্তমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে মুখোশধারী ৪-৫ জন সন্ত্রাসী বেকারিতে প্রবেশ করে। মূলত আনিছুর রহমানকে খুঁজছিল তারা। কিন্তু তাকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারের ওপর হামলে পড়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, “মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তমের সহধর্মিণী সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাই।”

ঘটনার পর কুইজবাড়ি এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, হামলাকারীদের উদ্দেশ্য ছিল রাজনৈতিকভাবে বিএনপি নেতাকে টার্গেট করা, কিন্তু শেষ পর্যন্ত তার স্ত্রী প্রাণ হারালেন।

পুলিশ বলছে, হামলার পেছনে কারা জড়িত এবং এটি রাজনৈতিকভাবে প্রভাবিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝