Dhaka, Sunday | 23 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 23 August 2026 | English
শিরোনাম:

শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৩:২২ পিএম  (ভিজিটর : ৩২৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাম্য ও সমতায়, দেশ সমবায়- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার (১ নভেম্বর) সকালে মাগুরার শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।


উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।


জোকা দারিদ্র্য নিরোধ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শিশির কুমার শিকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস আরা পারভী,, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা হুমায়রা সুলতানা, বিশিষ্ট সমবায়ী ও সংগঠক এস এম সাইফুজ্জামান, শ্রীপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব্) এর সভাপতি খন্দকার আবু নঈম, নবদিগন্ত সমবায় সমিতির সম্পাদক শফিকুজ্জামান রিপন, মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সম্পাদক দ্বীপান্বীতা মোহনা প্রমুখ।


এফপি/

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝