Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

মাদারীপুরে দুর্বৃত্তদের হাতে প্রবাসীর স্ত্রী খুন

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২১ পিএম  (ভিজিটর : ২১২)

মাদারিপুরের কালকিনিতে ঘরে ঢুকে সৌদিআরব প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (৩ আগস্ট) মধ্য রাতে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝির কান্দি এলাকা দুর্বৃত্তদের হতে খুন হন প্রবাসীর স্ত্রী পাখী আক্তার। নিহত পাখি আক্তার (২৮) একই এলাকার সৌদিআরব প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী।

স্থানীয় ও ঘটনা সূত্র জানা যায়, বুধবার রাতে ঘরের চালায় ঢিল ছুঁড়ে মারে একদল দুর্বৃত্ত। এ সময় চিৎকার করে ওই গৃহবধু। পরে গৃহবধূ পাখি আক্তারের চার বছরের ছেলে মোঃ আইজান ঘরের দরজা খুললে ভেতরে প্রবেশ করে সৌদি প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘটনার সময় কৌশলে ঘর থেকে বেরিয়ে পাখির ছেলে আইজান পাশের বাড়ির লোকজনকে ডেকে আনে। পাড়া প্রতিবেশিরা এসে পাখীর নিথর দেহ দেখে পুলিশকে খবর দেয়। 

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারিপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায় ।
এবিষয়ে কোন মামলা হয়নি বলে জানান কালকিনি থানা পুলিশ।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝