Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

নবীগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ড, ১২ যানবাহন পুড়ে ছাই

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৯:২৯ পিএম  (ভিজিটর : ১৯২)

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৯টি সিএনজি অটোরিকশা, একটি বাস ও ২টি মোটরসাইকেল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৪ জন। 

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ওই স্টেশনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সকালে একটি বাসে গ্যাস ভরার সময় হঠাৎ বিকট শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে টানা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. হাবিবুর রহমান জানান- বাসে গ্যাস রিফুয়েলিংয়ের সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে, ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে জানা যাবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝