Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

পিরোজপুরে সাবেক ছাত্রলীগ নেতা ও বিশ্ববিদ্যালয় কর্মচারী আটক

প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৭:০৪ পিএম  (ভিজিটর : ১৪১)

পিরোজপুরে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ফাহাদুজ্জামান ওরফে রায়হানকে পুলিশ আটক করেছে।

মঙ্গলবার সকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রায়হান বর্তমানে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত। মোঃ ফাহাদুজ্জামান ওরফে রায়হান (৩৫) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালি গ্রামের মহাসিন জমাদ্দারের ছেলে।

স্থানীয়রা জানান, তিনি ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘাপটি মেরে থেকে চাকরি করে আসছেন। তবে কর্তৃপক্ষ তেমন কোনো ব্যবস্থা নেয়নি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রায়হানকে আটক করা হয়েছে।

পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানিয়েছেন, রায়হান নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ১৫ আগস্টকে কেন্দ্র করে রায়হান নাশকতার চেষ্টা করেছিল। এ বিষয়ে রায়হানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ সুপার।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝