Dhaka, Sunday | 17 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 17 May 2026 | English
ঈদে ৭ দিন বন্ধ থাকবে অধস্তন আদালত
সৌদিতে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী
রাজধানীতে ভোর থেকেই মুষলধারে বৃষ্টি
ট্রেনে ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ
শিরোনাম:

চলমান সংঘাতে গাজার মানবিক সংকট না ভোলার আহ্বান পোপের

প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৮:০৫ পিএম  (ভিজিটর : ১২৮)
ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। এএফপির ফাইল ছবি

ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। এএফপির ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের সঙ্গে সংঘাতের তীব্রতা বাড়লেও গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকটকে ভুলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের চালানো হামলার পর তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি এই আহ্বান জানান। খবর টাইমস অব ইসরায়েলের।

রোববার (২২ জুন) রোমান ক্যাথলিক চার্চে সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনার পর পোপ বলেন, ‘এই প্রেক্ষাপটে ফিলিস্তিনের জনগণের প্রতিদিনের ভোগান্তি ভুলে যাওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে গাজা ও অন্যান্য অঞ্চলে, যেখানে পর্যাপ্ত মানবিক সহায়তার জরুরি প্রয়োজনীতা বাড়ছে।’

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, ইসরায়েলি আগ্রাসনে রোববার ও শনিবার (২১ ও ২২ জুন) অন্তত ২০২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১ হাজার ৩৭ জন। যাদের মধ্যে বেশিরভাগই সহায়তা নিতে স্থানীয় বিতরণ কেন্দ্রে গিয়ে ইসরায়েলি হামলার শিকার হন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝