Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

তরুণ বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ২:৩০ এএম  (ভিজিটর : ১৯৬)

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক সংরক্ষিত সংসদ সদস্য হেলেন জেরিন খান মাদারীপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

শনিবার (২১ জুন) সকাল ১১টায় মাদারীপুর জেলা চরমুগুড়িয়া সেলিম মুন্সি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভার আয়োজন করেন। মাদারীপুর জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। এসময় হেলেন জেরিন খান বলেন, আজ আমার এই রাজনৈতিক সূচনার সূত্রপাত হয়েছিল আমার বাবার হাত ধরে তাই আমি আমার বাবার দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্তে মাদারীপুর-২ সংসদীয় আসনের উন্নয়নে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, মাদারীপুর-২ সংসদীয় আসনের অত্যন্ত অঞ্চলে কাজ করতে চাই।

এসময় আলোচনার প্রথমেই ৭১ এর সকল শহিদ ও ২৪ এর শহীদের প্রতি শ্রদ্ধা রেখে তিনি তার আলোচনা শুরু করেন। হেলেন জেরিন খান বলেন আমি যখন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলাম তখন অনেক প্রতিকূলতার মধ্যেও জেলার উন্নয়নে কাজ করেছি। কিন্তু এবার আমি সংরক্ষিত আসনের নয় সরাসরি জনগণের ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচত হয়ে জনতার কাতারে এসে কাজ করতে চাই, এসময়ে হেলেন জেরিন খান বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সাংবাদিকদের লিফলেট আকারে বিতরণ করেন।

মাদারীপুর সদর ও রাজৈর এই দুই থানা নিয়ে মাদারীপুর-২, সংসদীয় নির্বাচিত এলাকা। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপির নেত্রী হেলেন জেরিন খান জবাব দেন।

সাংবাদিক বেলাল রিজভীর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি নিঃস্বার্থ ভাবে রাজনীতি করি আমি কোনো গ্রুপিংয়ে বিশ্বাস করি না। যদি দল আমাকে জেলা বিএনপি নিয়ে কাজ করার অনুমতি দেয় তাহলে আমি জেলা বিএনপি নিয়ে কাজ করবো, অন্য একটা প্রশ্নে হেলেন জেরিন খান বলেন বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী তাই কোনো দলকেই আমরা নির্বাচনের বা রাজনীতি থেকে নিষিদ্ধ চাই না। তবে যেহেতু ২৪ এর গনঅভ্যুত্থানের কারণে একটা দল আপাতত কার্যক্রম নিষিদ্ধ তাই এটা বর্তমান সরকার ও দেশবাসীর উপরেই আমি ছেড়ে দিবো।

এসময় সাংবাদিক সাগর হোসেন তামিম বলেন, বিগত দিনে কোন রাজনৈতিক নেতাদের সাংবাদিকদের নিয়ে এমন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়নি। বিএনপির নেত্রীর এমন উদ্যোগ সাংবাদিকদের এক মিলন মেলায় পরিণত করেছে। আমরা এর ধারাবাহিকতায় চলমান চাই।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কাজী হুমায়ুন কবির, থানা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা কমিটির যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন হাওলাদার, সরকারি নাজিম উদ্দিন কলেজের সাবেক ভিপি সরোয়ার হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান খান অহিদ,মৎস্য জীবি দলের সাইম খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন খানসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জেলার প্রায় সকল সাংবাদিক বৃন্দ।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝