Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

সাংবাদিকের উপর হামলায় অভিযুক্তদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৮:৩৭ পিএম  (ভিজিটর : ১১৮)

মাদারীপুরের রাজৈরের সাংবাদিক এস এম ফেরদৌস হোসাইনের উপর হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে)দুপুরে মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের ব্যানারে জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদের আয়োজন করে। 

এ সময় বক্তারা বলেন, গত ২০ মে  মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও দৈনিক ডেসটিনি পত্রিকার সাংবাদিক ফেরদৌসের উপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

ঘটনার চার থেকে পাঁচ দিন পার হয়ে গেলও উক্ত ঘটনায় যারা জড়িত তাদের সিসিটিভি দেখে শনাক্ত করার কোন উদ্যোগেই রাজৈর থানা পুলিশ নেয়নি।

পাশাপাশি জেলা পুলিশকে বলবো আপনারা এই হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে সনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। 

দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবো।

সাংবাদিকদের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করে এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, মাদারীপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাব্বির হোসেন আজিজ, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মুপ্তি,ফায়জুল শরীফ, কাইয়ুম শেখ, রকিবুজ্জামান, কাজল খান, হেমায়েত খান, মোঃ মাহফুজ আহমেদসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়া সাংবাদিকবৃন্দ।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝