Dhaka, Friday | 22 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 22 May 2026 | English
দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩১৮২ হজযাত্রী
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
শিরোনাম:

যাত্রী উঠানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৮:৪৭ পিএম  (ভিজিটর : ১৫০)

হবিগঞ্জ শহরে ব্যাটারিচালিত অটোরিকশায় (ইজিবাইক) যাত্রী উঠানো নিয়ে দ্বন্দ্বের জেরে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হয়েছেন ওসিসহ অন্তত ২৫ জন।

সোমবার (১২ মে) দুপুরে শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের শায়েস্তানগর এলাকায় ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে স্থানীয় একজনের সঙ্গে শহরতলির বড় বহুলা গ্রামের এক ব্যক্তির বাগ্‌বিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি দুই এলাকার মানুষের মধ্যে জানাজানি হলে তাদের স্বজনসহ স্থানীয়রা দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়।

দুই পক্ষের এ সংঘর্ষ শায়েস্তানগর থেকে ২ নম্বর পুল এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে বাপ্পি মিয়া, রুখন মিয়া, সুমন মিয়া, শাওন খান, আব্দুস সালাম, মুরাদ মিয়া ও গোলাম মাহবুবকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝