Dhaka, Wednesday | 2 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 2 September 2026 | English
শিরোনাম:

ডেঙ্গু কেড়ে নিল আরো ৫ প্রাণ

চলতি বছরে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ছিল আগস্ট মাসে।

প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম আপডেট: ০২.০৯.২০২৬ ৭:০২ পিএম  (ভিজিটর : ১৭)
ডিজাইনঃ দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট

ডিজাইনঃ দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১০৭ জনে।

বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তির আজকের ডেটা

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তির আজকের ডেটা



স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে। নতুন মৃত পাঁচজনের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা ছিল। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে দুজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১ হাজার ১১০ জন।

এনিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৩৮ হাজার ২৮০ জন ডেঙ্গুতে আক্রন্ত হয়েছে।
আক্রান্ত রোগীদের মধ্যে ৩৫ হাজার ৪৩৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর মধ্যে জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জন মারা গেছে।

এ ছাড়া সেপ্টেম্বরের প্রথম দুই দিনে ১০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝